ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::

টেকনাফে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষকে অপহরণের চেষ্টা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অবস্থিত এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নিয়ে যায় বলে জানা গেছে।
ভুক্তভোগী নুরুল আমিন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের পুত্র। গতকাল সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো নিজ কর্মস্থল খারাংখালীস্থ এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার চলার পথ রোধ করে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এ সময় তিনি প্রতিরোধ গড়ে তুললে অপহরণকারীরা দা, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে দুর্বৃত্তরা অস্ত্র প্রদর্শন করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর আহত অবস্থায় নুরুল আমিনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে নুরুল আমিন সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ফলে সাম্প্রতিক এ হামলার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এদিকে একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ওপর প্রকাশ্যে এমন হামলার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষকে অপহরণের চেষ্টা

আপডেট সময় :