ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

টেকনাফে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বাথং তংচইঙ্গা (৫৫)।
র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি দল।
র‍্যাবের তথ্যমতে, বাথং তংচইঙ্গা একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গ্রেপ্তার হওয়া বাথং তংচইঙ্গা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম অং।
র‍্যাব জানায়, গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও অন্যান্য গুরুতর অপরাধে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় :