ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নে দুই বোনের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁদের আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দরিল্যা মুন্সীবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল মান্নান, তাঁর দুই ছেলে অলি ও আবির এবং একই এলাকার শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, তাঁদের মা জীবিত অবস্থায় দুই মেয়ের নামে ১০৪ শতাংশ জমি দলিল করে দিয়ে যান। এরপর থেকেই অভিযুক্তরা তার জমি দখলের চেষ্টা করছেন।

ভুক্তভোগী ফরিদা খাতুন বলেন, “আমার মা আমাদের দুই বোনের নামে ১০৪ শতাংশ জমি দলিল করে দিয়ে গেছেন। গত ১০-১২ বছর ধরে আমার ভাই ও তাঁর ছেলেরা আমাদের জমি দখলের চেষ্টা করছেন। আপন ভাই আমাদের সঙ্গে এমন আচরণ করবেন, তা কখনো ভাবিনি।”

আরেক ভুক্তভোগী ফিরোজা খাতুন বলেন, “মা জীবিত অবস্থায় আমাদের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। এরপরও আমাদের সম্পত্তির প্রতি তাঁদের এত লোভ কেন?”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ত্রিশালে ভাইয়ের বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ দুই বোনের

আপডেট সময় :