ত্রিশালে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডিসি মুফিদুল আলম
- আপডেট সময় : ২৯০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল-ধানীখোলা পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে। উন্নয়ন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
২০২৪-২৫ অর্থবছরে এডিপির অর্থায়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যায়ে ত্রিশাল পৌরসভার বাস্তবায়নে মেসার্স ইনান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মনসুরর আহমেদ, ত্রিশাল পৌরসভার নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার দেবনাথ, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ, পৌর জামাতের সাধারণ সম্পাদক এনামুল হক প্রমূ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, আমরা উন্নয়নে বিশ্বাসী, এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তবর্তীকালীন সরকারকে আমাদের সুযোগ করে দিতে হবে। সারা দেশের মতো ত্রিশালেও বিভিন্ন রাস্তা-ঘাটের উন্নয়ন কর্মকান্ড চলছে। এ ধারা অব্যাহত থাকবে।












