ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুড়িগ্রামে গাঁজাসহ একজনকে আটক করে র‌্যাব Logo ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, আতঙ্কে নেছারাবাদের বাসিন্দারা Logo লোহাগড়ায় সন্তান নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা ফারহানা Logo তালতলীতে শিক্ষক নিয়োগে অভিনব জালিয়াতি Logo সরিষাবাড়ীতে মাদরাসায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ Logo পাথরঘাটায় জ্বালানি তেল সিন্ডিকেটের দৌরাত্ম্য, গোপনে ডিজেল বিক্রি Logo পাটকেলঘাটা বড় কাশিপুর কপোতাক্ষ নদের উপর ব্রীজের সংযোগ রাস্তা মেরামতের দাবি Logo পাটকেলঘাটায় কালিবাড়ী মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প Logo গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান Logo বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএসএফ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকা চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত রোববার বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ এবং ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে এ হস্তান্তর সম্পন্ন করা হয়। বিজিবি সূত্র জানায়,বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। পরে ভারতীয় পুলিশ আটক করে তাদের। রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। রাতেই বিজিবি নালিতাবাড়ী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। হস্তান্তরকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরণ লাকড়া (২৮), অনিতা রানী (২৬) ও নন্দিনী লাকড়া (০২)। এছাড়া একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭),মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩),অর্নবর্তী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল রানা বলেন,হস্তান্তরকৃতদের বাড়ির ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নালিতাবাড়ীর নাকুগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএসএফ

আপডেট সময় :