ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নবাগত পুলিশ সুপারের নির্দেশনা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”
গত শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে যোগদান অনুষ্ঠানে নতুন পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, ইন্টেলিজেন্স সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা, সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান অনুষ্ঠানে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এবং জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
চট্টগ্রামে যোগদানের পূর্বে তিনি অত্যন্ত সুনামের সহিত কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আধুনিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।
নাজির আহমেদ খাঁন জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি দায়িত্ব পালনে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন।
তিনি জেলায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে তিনি বলেন, চট্টগ্রাম বাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার লক্ষ্য।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নতুন পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম জেলা আরও স্মার্ট, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নবাগত পুলিশ সুপারের নির্দেশনা

আপডেট সময় :