ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

নোয়াখালী-৫ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৮৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ৪ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
গতকাল শনিবার বিকেল ৪ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধির উপস্থিতিতে যাচাই বাছাই শেষে তিনি এ ঘোষনা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মাদ শফিকুল ইসলাম ঘোষিত বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী মোহাম্মদ বেলায়েত হোসেন, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী খাজা তানভীর আহাম্মদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী আবু নাছের, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনিত প্রার্থী মোহাম্মদ শামছুদ্দোহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মনোনিত প্রার্থী মুন তাহার বেগম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মনোনিত প্রার্থী
মোহাম্মদ আনিছুল হক, খেলাফত মজলিস মনোনিত প্রার্থী আলী আহমদ,স্বতন্ত্র প্রার্থী হাসনা জসীম উদ্দীন মওদুদ, জনতার দল মনোনিত প্রার্থী শওকত হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনিত প্রার্থী তৌহিদুল ইসলাম।
বাতিলকৃত প্রার্থী হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনিত প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারী, স্বতন্ত্র প্রার্থী ওমর আলী, মুহাম্মদ ইউনুছ, মোহাম্মদ নওশাদ।
উল্লেখ্য, সংশোধন করা তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে- ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালী-৫ আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ

আপডেট সময় :