ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নাটোরে দূর্নীতি প্রতিরোধে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, যুবক গ্রেপ্তার Logo নাটোর জেলা বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ আলোচনা সভা Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে ইরান: পেজেশকিয়ান Logo জাতিসংঘের লক্ষ্য ও আদর্শে চীনের অটল সমর্থন: ওয়াং ই Logo ভুল সিদ্ধান্ত নিলে জাপানকে মূল্য দিতে হবে: চীন Logo জাতিসংঘ মহাসচিব পদপ্রার্থী রদ্রিগেজ-বুলকিটের সঙ্গে ওয়াং ই’র বৈঠক Logo কানাডার কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র Logo রামগতিতে জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত Logo পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি, কৃষকের মুখে স্বস্তির হাসি

পিরোজপুরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত-১

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডাকাতির অভিযোগে পিরোজপুর সদর উপজেলায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্হানীয় লোকজন আহত অবস্থায় আরেক জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ রোববার উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায় নি। আটক সবুজ হাওলাদার (৫৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
দুর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকুল চন্দ্র রায়ের (দুলাল) বাড়িতে ডাকাতির ঘটনায় ঘটেছে। ডাকাতির ঘটনা স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় জানান, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে দুলালের ঘর থেকে স্বর্ণের চেইন, কানের দুল ও শাঁখাসহ অন্যান্য স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে গেছে।
সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক রাধা রমনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পিরোজপুরে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে নিহত-১

আপডেট সময় :