ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না’ Logo বান্দরবানের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণে সভা Logo চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী Logo বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত Logo ভূরুঙ্গামারীতে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার দাবি Logo গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন Logo টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি Logo বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি Logo ইসলামপুরে জেসমিন প্রকল্পের সচেতনতামূলক সভা

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়বাদী যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে। কক্সবাজারে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ করার পর গতকাল শনিবার আলহাজ্ব খয়রুজ্জামান বাবু বাস টার্মিনালে অবস্থিত ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবদল। বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা খ্যাত, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম যে পথে হেঁটে ছিলেন, তারেক রহমানও ঠিক একই পথ অনুসরণ করছেন। নির্বাচনের আগে তারেক রহমান অঙ্গীকার করেছিলেন, বিএনপি নির্বাচিত হলে দেশে খাল খনন এবং ব্যাপক বৃক্ষ রোপণ কর্মসূচি হাতে নিবেন। বক্তারা আরও বলেন, নির্বাচনে হাতের কালি মুছতে না মুছতেই তারেক জিয়া খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করেছে। একই সাথে তিনি দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমান বৃক্ষ রোপণ করে গোটা বাংলাদেশে সবুজের সামারোহে পরিণত করবেন। তারেক রহমানের সবুজ স্বপ্ন পূরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর যুবদল ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আজ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন হলো। ঈশ্বরদীতে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন করা হবে। ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, আলমগীর হোসেন আলম, হিরোক সরদার, আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, যুবদল নেতা মুকুল হোসেন, রাশেদুল ইসলাম রিপন, শেখ রিংকু ও বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ঈশ্বরদীতে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় :