ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

ফুলপুর পরিদর্শনে জেলা প্রশাসক

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৬০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ফুলপুরে দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। গতকাল সোমবার (১১ আগস্ট) সকালে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। উপজেলা পরিদর্শনের অংশ হিসেবে তিনি ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে উৎসাহ প্রদান করে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। পরে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং বিআরডিবি কার্যালয়ে বৃক্ষরোপণ করেন। পর্যায়ক্রমে তিনি বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, সমাজসেবা কর্মকর্তা সিহাব উদ্দিন, প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন, একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন, জামায়াতের উপজেলা আমীর গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুর পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় :