ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহের ফুলপুরে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। একই দিন একটি বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযানও অনুষ্ঠিত হয়।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম পৌরসভার গোলচত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এতে পৌরসভার প্রকৌশলী মাহমুদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রতিপাদ্যে ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক এবং বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

আপডেট সময় :