ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম Logo আদমদীঘিতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু Logo গৌরীপুরে গৃহবধূকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই Logo সেন্টমার্টিনে ১০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ সহায়তা Logo গোমস্তাপুরে পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo আগৈলঝাড়া থানায় হামলার মামলায় ১৮ জন গ্রেপ্তার Logo নান্দাইলে আধুনিক রেলস্টেশন ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি Logo মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে নড়াইলে আলোচনা Logo ঘাটাইলে মিন্টু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo নান্দাইলে ব্রিজের পাশের মাটি সরে দুর্ভোগ, ঝুঁকিতে দুই উপজেলার মানুষ

ফের ভূমধ্যসাগরে মৃত্যু ৬০ অভিবাসনপ্রত্যাশীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৬৩২ বার পড়া হয়েছে

ওসান ভাইকিং বুধবার রাতে লিবিয়ার অদূরে আন্তর্জাতিক জলসীমায় ভাসমান নৌকা ছবি: সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূমধ্যসাগরের নীল জলে থামছে না মৃত্যু মিছিল। আর কত প্রাণ গেলে থামবে এই অপ্রত্যাশিত মৃত্যু। লিবিয়ার উপকূল থেকে ছোট ছোট নৌকায় জীবন বদলানো যাত্রায় কেউ জয়ী হয়, আবার অনেকে ডুবে মারা যায়। প্রতিনিয়ত এই অপ্রত্যাশিত মৃত্যু থামানো যাচ্ছে না।

নৌকায় লিবিয়া থেকে যাত্রা করা কমপক্ষে ৬০ অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবে মারা গেছেন। উদ্ধার পাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে বৃহস্পতিবার মানবিক উদ্ধারকারী গোষ্ঠী এসওএস মেডিটেরানি এ তথ্য জানিয়েছে।

১ জানুয়ারি থেকে ভূমধ্যসাগরে মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় সমুদ্রপথে ইতালিতে পৌঁছেন ১৯ হাজার ৫৬২ জন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন বলছে, চলতি বছরের ১১ মার্চ পর্যন্ত বিপজ্জনক সেন্ট্রাল ভূমধ্যসাগরে ২২৭ জন মারা যায়।

সর্বশেষ লিবিয়ার জাওইয়া থেকে প্রায় ৮৫ জনের একটি দল নিয়ে নৌকাটি সাগর পারি দেবার চেষ্টা করছিল। তাদের গন্তব্য ছিলো ইটালি। এদের মধ্যে কয়েকজন নারী-শিশুও ছিলো। নৌকা ছাড়ার অল্প সময় পরই মোটর ভেঙে যায় এবং এক সপ্তাহেরও বেশি সময় সমুদ্রে ভাসমান অবস্থায় থাকার পর তারা উদ্ধার হয়।

ইউরোপের দাতব্য জাহাজ ওশান ভাইকিং বুধবার নৌকাটি দেখতে পায়। উদ্ধার ২৫ জনের মধ্যে দুইজন ছিলেন অচেতন অবস্থায়। ইতালির উপকূলরক্ষী হেলিকপ্টার তাদের চিকিৎসার জন্য নিয়ে যায়। বাকি ২৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। তারা পানিশূন্যতায় ভুগছিল এবং নৌকার জ্বালানির সংস্পর্শে থাকায় দেহ পুড়ে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফের ভূমধ্যসাগরে মৃত্যু ৬০ অভিবাসনপ্রত্যাশীর

আপডেট সময় :