ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বকশীগঞ্জে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ

বোরহান উদ্দিন, দেওয়ানগঞ্জ (জমালপুর)
  • আপডেট সময় : ১৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া আল আমীন ও আক্কাছ আলী নামে দুই ব্যাক্তির বাড়ী থেকে গতকাল সোমবার ১৬০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসমা উল হোসনা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ গ্রামের লোকজন আজগর আলীর ছেলে আল আমীন ও একই গ্রামের আক্কাছ আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়ী থেকে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা সরকারি চালের সন্ধ্যান পায়। পরে বিষয়টি বকশীগঞ্জ উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয় জনসাধারণ। ঘটনার খবর পেয়ে পুলিশের সার্বিক সহায়তায় সহকারী কমিশনার ভূমি আসমা উল হোসনা ঘটনাস্থল থেকে চাল গুলো জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখেন। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি আসমা উল হোসনা জানান, চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। চালের মালিকানা বা ঘটনাস্থলে কোন লোক না পাওয়ায় তাৎক্ষনিক কোন মামলা করা হয়নি। তবে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বকশীগঞ্জে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ

আপডেট সময় :