ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা

লালপুর (নাটোর) সংবাদদাতা
  • আপডেট সময় : ৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌসুমি শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, মজুরি কমিশনের আওতাভুক্ত শ্রমিক ও চুক্তিভিত্তিক শ্রমিকদের জন্য সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় মিলের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত গেট মিটিং থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ জুলাই বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টার কর্মবিরতি, ২২ জুলাই চার ঘণ্টার কর্মবিরতি এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।

গেট মিটিংয়ে সিবিএ সভাপতি মমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহসভাপতি মনিরুজ্জামান মনি, অর্থ সম্পাদক আব্দুল হালিম, শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, আব্দুল আলিম এবং কারখানা শ্রমিক কুদরত আলী।

এ সময় মিলের বিভিন্ন বিভাগের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমি ও চুক্তিভিত্তিক শ্রমিকরা চাকরি স্থায়ীকরণ এবং সরকার ঘোষিত বিশেষ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশেষ সুবিধা ও চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে কর্মবিরতির ঘোষণা

আপডেট সময় :