ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

মহেশপুরে মার্কেটে আগুনে ৯ দোকান পুড়ে ক্ষতি প্রায় কোটি টাকা

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডসংলগ্ন একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আগুন লাগার পর মুহূর্তেই তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে ফার্নিচারের দোকান, মোটরসাইকেল গ্যারেজ, লেদ কারখানার মালামাল এবং মেরামতের জন্য রাখা একটি ট্রাক সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি এবং কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম ও পৌর আমির নওফেল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মহেশপুরে মার্কেটে আগুনে ৯ দোকান পুড়ে ক্ষতি প্রায় কোটি টাকা

আপডেট সময় :