ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৪৭ বার পড়া হয়েছে

Screenshot

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে কালকিনিতে ৫ ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে । র‍্যালির শুরু হওয়ার পূর্বে আলোচনা সভার আয়োজন করা হয়, এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় তিনি বলেন, আমাদের যে সকল ভাই ও বোনেরা বিগত ১৭ বছরে গুম ও খুনের শিকার হয়েছেন, এছাড়াও বিগত ২০২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র-জনতা আহত এবং শহীদ হয়েছেন তাদের অভিভাবক হিসেবে তারেক রহমানকেই দায়িত্ব নিতে হবে। ছোট বয়সে তিনি পিতা হারিয়ে স্বজন হারানোর বেদনা উপলব্ধি করেছেন। এজন্য এই অভ্যুত্থানে স্বজন হারানো কিংবা আহতদের বেদনা তিনিই বুঝতে পারবেন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিকদার মোহাম্মদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল চৌকিদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্সী পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান পৌর ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম তালুকদার প্রমূখ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ সিফাতের পিতা কামাল হোসেন হাওলাদার। আলোচনা সভায় বক্তারা আরও বলেন বিএনপি’র কোন নেতাকর্মীর আচার-আচরণে যেন জনগণ কষ্ট না পায়। অবশ্যই বিএনপি’র কর্মকাণ্ড হবে জনকল্যাণ এবং জনমুখী। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এ কথা মাথায় রেখেই আমাদের দল বিএনপিকে সামনে এগিয়ে যেতে হবে। যেমন করে অন্যায়কারী ফ্যাসিস্ট হাসিনাকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি। আগামী দিনেও কোন ফ্যাসিস্ট বা স্বৈরাচারকে এদেশে মাথা ছাড়া দিয়ে উঠতে দিব না। মঙ্গলবার সকাল ১০ টার সময়ে কালকিনি ডাকবাংলা মাঠ হতে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি

আপডেট সময় :