ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

মানিকছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপডেট সময় : ১৫৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মানিকছড়ি উপজেলায় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীলসমাজের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন মাজারুল হোসেন রাব্বানী, সিন্ধুকছড়ি জোন প্রধান। সভাপতিত্ব করেন তাহমিনা আফরোজ ভূঁইয়া, নির্বাহী কর্মকর্তা, মানিকছড়ি। সঞ্চালনা করেন খাদিজা তাহিরা, সহকারী কমিশনার (ভূমি), মানিকছড়ি।
গতকাল রোববার বিকাল ৩টায় মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদুল হক। গীতা পাঠ করেন অর্জুন কান্তি নাথ এবং ত্রিপিটক পাঠ করেন উত্তমা মহাথেরো। জেলা প্রশাসকের জীবনবৃত্তান্ত উপস্থাপন করেন সহকারী কমিশনার খাদিজা তাহিরা।
সভায় বক্তব্য দেন বাজার সহ সভাপতি রুপেন পাল, ত্রিপুরা কল্যাণ পরিষদের নেতা শিপন কুমার ত্রিপুরা, শিক্ষক অজিত কুমার নাথ, কংজরী চৌঃ মৌজা প্রধান, ডাঃ মোঃ তৌহিদুল আলম এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা—
মাওলানা নূর মোহাম্মদ (হেফাজত ইসলাম) আল আমিন ফরাজি (ইসলামী আন্দোলন) এসএম জাহাঙ্গীর আলম (এনসিপি) মাওঃ মনিরুজ্জামান (জামায়াতে ইসলাম) মোঃ নুরুজ্জামান (বিএনপি) বক্তারা জানান মানিকছড়ি বাজারেরের রাজস্ব সরকার নিয়মিত আদায় করে নিলেও উন্নয়ন হচ্ছেনা।রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক বৃদ্ধি প্রয়োজন, ফায়ার সার্ভিস স্থাপন করা জরুরী, রাজপাড়া–মাহামুনি সড়ক সংস্কার, মন্দির সংস্কার ও মৌজা প্রধানের কার্যালয় নির্মাণের করা প্রয়োজন।। শিক্ষক সাজাইলা চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ ও শিক্ষক নিয়োগের গুরুত্ব তুলে ধরেন। মেজর রব্বানী নিরাপত্তা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে মত দেন।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন আগামী নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।তিনি সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান ও সমন্বিত উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মানিকছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

আপডেট সময় :