ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে ‘স্ট্যাটিস্টিক্যাল এনালাইসিস, সায়েন্টিফিক পেপার এন্ড থিসিস রাইটিং শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত Logo গর্জনিয়ায় বৃহৎ ইয়াবা চালান উদ্ধার, অধরা মাদক সম্রাট সোহেল Logo মাদক কারবারের প্রতিবাদ, ইউপি উদ্যােক্তার উপর হামলা Logo পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত Logo টুংগীপাড়ায় অসহায় নারীর ২ বিঘা জমির ধান কেটে দিলেন এমপি Logo নবীনগর-রাধিকা সড়কে ট্রাক দুর্ঘটনার স্বীকার Logo হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার Logo ফুলপুরে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টসে বিজয়ীদের সংবর্ধনা Logo ‘গডফাদার’ আমিনের ইশারায় চলে পুরো সিন্ডিকেট Logo তালা কেটে ৩৫ লাখ টাকা চুরি, ভিক্ষুক সেজে দুই চোর গ্রেফতার

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৫৭৯ বার পড়া হয়েছে

বিএনপির সঙ্গে বৈঠক করেন ঢাকা সফরে থাকা মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা : ছবি সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বেঠক করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে ঢাকা পৌছান মার্কিন প্রতিনিধি দল।

শনিবার বেলা ৩টা নাগাদ ঢাকার গুলশানে হোটেল ওয়েস্টিনে বৈঠকে বসেন তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আমন্ত্রণ জানিয়েছিল, আমরা এসেছি, কথা-বার্তা বলেছি।

নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, শুধুমাত্র নির্বাচন না বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি দলটি।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবেচার, ইউএসএআইডির এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর মাইকেল শিফার এবং ডিপার্টমেন্ট অব স্টেটের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার ছাড়াও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসও বৈঠকে উপস্থিত ছিলেন।

সাড়ে তিন মাস কারাভোগের পর ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির এই দুই নেতার বিদেশিদের সঙ্গে এটি প্রথম বৈঠক।

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রথম ঢাকা সফর।

গত বছরের ১৬ অক্টোবর ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার। সে সময় বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কথা বলার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট সময় :