ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

মুক্তাগাছা মসজিদের মিনার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের বড় মসজিদে রঙের কাজ করতে গিয়ে মিনার থেকে পড়ে মারা গেছেন ফরহাদ আলী (৩৫) নামের এক রঙমিস্ত্রি। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী উপজেলার আধপাখিয়া গ্রামের শামসুল হকের পুত্র। তিনি পেশায় রঙ মিস্ত্রি। নিহতের সহকর্মী শ্রমিক মিনহাজ মিয়া জানান, ফরহাদ আমাদের সঙ্গে কাজ করছিল। এক পাশের কাজ শেষ করে অন্য পাশে যাওয়ার সময় পা পিছলে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কাজের ঠিকাদার যোবায়ের হোসেন চপল বলেন, ৪ মাস ধরে আমরা এখানে কাজ করছি। শ্রমিকদের সাবধানে কাজ করতে বলা হয়েছিল। দুর্ঘটনার সময় আমি সাইটে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি ফরহাদ আর নেই। দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ঠিকাদারের অবহেলা এবং শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সেফটি না থাকায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মতে, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ঠিকাদারের। নিরাপত্তা নিশ্চিত না করে ঠিকাদারের এ ঝুঁকিপূর্ণ কাজে শ্রমিক লাগানো ঠিক হয়নি। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মসজিদের পক্ষ থেকে শ্রমিকদের সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। দুর্ঘটনার পর মুক্তাগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অসাবধানতাবশত কাজ করার সময় দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তাগাছা মসজিদের মিনার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় :