ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আধুনিক বাণিজ্যের হাব

মনির হোসেন, মোংলা
  • আপডেট সময় : ৪২০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন অর্থবছর শুরু হওয়ার সাথে সাথে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। পুরো বন্দর এলাকা জুড়ে চলছে এখন বিশাল কর্মযজ্ঞ। বন্দর কর্তৃপক্ষের আশা জাহাজ আগমন যেভাবে বাড়ছে এমনটা অব্যাহত থাকলে এ অর্থবছরেই ৯০০ বিদেশি জাহাজ আগমনের রেকর্ড ছাড়াবে।
বন্দর কর্তৃপক্ষের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মোংলা বন্দর নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার। শীঘ্রই মোংলা বন্দর আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব হিসেবে দক্ষিণ এশিয়ায় পরিচিতি পাবে। এ বন্দরটিকে আরো লাভজনক বন্দর হিসেবে গড়ে তুলতে বিদেশি বিনিয়োগকারীদের সাথে সরকারের আলোচনা অব্যাহত রয়েছে।
সূত্রটি আরো জানায়, চীন মোংলা বন্দর নিয়ে অনেক আগ্রহ দেখাচ্ছে। বিশ্ব অর্থনীতির পরাশক্তি চীনের সহায়তায় মোংলা বন্দরের কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। কাজেই এ বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার জন্য সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে এটি হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ও আধুনিক বাণিজ্যের হাব।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, বর্তমানে বন্দরের মোট সক্ষমতার ৬০ শতাংশ ব্যবহৃত হচ্ছে। আমরা বন্দরের শতভাগ সক্ষমতাকে কাজে লাগাতে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি দ্রুত সুফল পাবো। বন্দরের এ শীর্ষ কর্মকর্তা আরো বলেন, এ বন্দরকে শতভাগ ব্যবহার করা গেলে বছরে ১৫০০ বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন, ১ লাখ টিইউজ কন্টেইনার, ২ কোটি মেট্রিকটন কার্গো হ্যান্ডলিং, ২০ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি এবং বছরে ৬০০ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩৯ দিনে বন্দরে মোট ৮৫টি জাহাজ নোঙর করেছে। গেল জুলাইতে মোংলা বন্দর দিয়ে মোট ৫১৮টি গাড়ি আমদানি করা হয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৪ হাজার ৪৫৯ টিইউজ। কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬ লক্ষ ৫০ হাজার মেট্রিকটন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোংলা বন্দর হবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক আধুনিক বাণিজ্যের হাব

আপডেট সময় :