ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ

মো জহির উদ্দিন, রামগতি (লক্ষ্মীপুর)
  • আপডেট সময় : ১৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরের রামগতিতে গত বৃহস্পতিবার সকালে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ হয়। উপজেলার বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
দগ্ধরা হলেন-আমজাদ হোসেন (৪২),আবু মিয়া (৪০) গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। এরা সবাই জেলে। তাদের বাড়ী লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকায়।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দুপুরের খাবার রান্না করার জন্য নদীতে থাকা নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার চালু করে। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা ৫ জনের মধ্যে এক জেলে নদীতে লাফ দিয়ে পড়ে যায়। বাকি ৪ জন জেলে দগ্ধ হয়। তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত ডাক্তার।
রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের অবস্থা খুবই খারাপ। দগ্ধদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, দগ্ধদের শরীরে প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ

আপডেট সময় :