ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

রামুতে ইয়াবাসহ আটক ১

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি সদস্যরা।
৩০ বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ–মায়ানমার সীমান্তে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য, চোরাচালান ও বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে কক্সবাজার রিজিয়নের রামু ব্যাটালিয়ন অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ–এর নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে টহল দল মরিচ্যা চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামায়। চালক আলী জাফর (৩৬), পিতা মৃত মীর আহমদ, গ্রাম তুতুর বিল রাজাপালং, উখিয়া—প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য অস্বীকার করেন। পরে সিএনজি তল্লাশিতে চালকের সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনানুগ প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হবে বলে জানান রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামুতে ইয়াবাসহ আটক ১

আপডেট সময় :