ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় নির্মাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের গ্যাসের বিষক্রিয়ায় দুই নির্মান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল শনিবার ( ১২ জুলাই) রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। ঘটনার দিন উল্লেখিত দুই শ্রমিক ট্যাংকের ভিতরে সাটারিং খোলার জন্য নিচে নামেন। তবে, তারা বুঝতে পারেননি ভেতরে কী ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বিষাক্ত গ্যাসে ধাপে ধাপে দুইজনই অচেতন হয়ে পড়েন। এক সময় সেপটিক ট্যাংকে দুইজনেরই মৃত্যু হয়।
এ ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাখানের চেষ্টায় দুই মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পল্লাব হোম দাসও ঘটনাস্থলে উপস্থিত হন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান- দুইজন নির্মাণ শ্রমিক নির্মানাধীন ট্যাংকের নিচে নামেন সাটারিং খোলার জন্য। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা মারা যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শায়েস্তাগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় :