ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ১৫১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ জুলাই) বিকেল ৩ টার দিকে নালিতাবাড়ী পৌরসভার এলাকার আড়াইআনী চকপাড়া মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে বাবুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবুল মিয়া (৪৫) উপজেলার পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
অপর দিকে,বিকাল ৫ টার দিকে উপজেলার পাহাড়ী গ্রাম দাওধারা কাটাবাড়ী এলাকার বন থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নালিতাবাড়ী পৌর এলাকার কিল্লাপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে বাবুল মিয়া ব্যক্তিগত জীবনে দুইটি বিবাহ করেন। কয়েক মাস আগে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই ঘরটি ভাড়া নিয়ে সেখানে বসবাস করতেন তিনি। পরে আর্থিক সংকটে ভাড়া ঘরটি ছেড়ে দিলে ওই ঘরটি পরিত্যক্ত থাকে। তবে মাঝে মধ্যে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে রাত যাপন করতেন তিনি। শুক্রবার রাতে সাড়ে নয়টার দিকে স্থানীয় একটি দোকান থেকে কয়েল কিনে এনে ওই ঘরে রাত যাপনের উদ্দেশ্যে যান বাবুল মিয়া। পরে আজ দুপুরে স্থানীয়রা ওই ঘরে বাবুল মিয়ার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছে বলে জানায় পুলিশ। অপরদিকে,গত কয়েকদিন যাবৎ জীর্ণশীর্ণকায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উপজেলার দাওধারা কাটাবাড়ী পাহাড়ী এলাকায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা। শনিবার বিকেল ৫ টার দিকে পাহাড়ী বনে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে আসে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান,পৌর শহরের আড়াইআনী চকপাড়া মহল্লায় পাওয়া বাবুল মিয়া মরদেহের কান দিয়ে রক্ত ঝড়ছিল। লাশের সুরতহাল শেষে মনে হচ্ছে ঘটনাটি গত রাতের। অপরদিকে দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে পাওয়া মরদেহটির আশেপাশে হাতির পায়ের চিহ্ন দেখা গেছে। তবে ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পৃথক ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় :