ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

মো. আজিনুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর)
  • আপডেট সময় : ১৮৩ বার পড়া হয়েছে

oppo_0

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে নালিতাবাড়ীতে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের সামনে এই আয়োজন করে প্রেসক্লাব নালিতাবাড়ী।
প্রেসক্লাব নালিতাবাড়ীর সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপদেষ্টা এম এ হাকাম হীরা,দপ্তর ও প্রচার সম্পাদক এম উজ্জ্বল,নির্বাহী সদস্য প্রিন্সিপাল মুনীরুজ্জামান,সদস্য হারুন অর রশিদ।
প্রেসক্লাব নালিতাবাড়ীর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া,নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল, আইনজীবী সুধাংশু কলোয়ার প্রমুখ।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্রেসক্লাব নেতারা জানান সাংবাদিকদের উপর কেউ সামান্য আক্রমণ করতে চাইলেও তাকে ছাড় দেওয়া হবে না।
মানববন্ধনে নালিতাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামানকে (৩৮) সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় :