ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাইকগাছার কপিলমুনিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি প্রবীর কুমার জয়, সিনিয়র সদস্য এসএম লোকমান হেকিম, একে আজাদ,স ম নজরুল ইসলাম, গাজী অলিউল্লাহ, তপন পাল,খায়রুল ইসলাম, আব্দুস সবুর আল আমিন, মনিরুল ইসলাম,
প্রবীর কুমার মন্ডল,কামরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার,সরদার ফরিদ আহমেদ,আব্দুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে
সাংবাদিকদের কাজ হল অনিয়ম, চাঁদা আদায়, মাদকসহ সমাজের নানা অসংঙ্গতি পূর্ণ বিষয়গুলিতে সবসময় জনগণের সামনে তুলে ধরার কাজ করে থাকে এই সাংবাদিক সমাজ। কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছে। তাই গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মিশনে জড়িতদের বিচার দ্রুত বিচার শেষ করে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে কপিলমুনি প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপডেট সময় :