ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

সাঈম সরকার, আশুলিয়া (ঢাকা)
  • আপডেট সময় : ২১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে আশুলিয়ায় প্রতিবাদ সভা করেন সংবাদকর্মীগণ। গতকাল বুধবার আশুলিয়া রির্পোটার্স ক্লাবের ব্যানারে ক্লাবের পাশেই শ্রীপুর বাসস্ট্যান্ডে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তারা লেখনির মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরেন। যার কারণে ক্ষমতাবান অপরাধীদের চোখের ঘুম হারাম হয়ে যায়।ফলে সাহসী সংবাদ কর্মীদেরকে হতে হয় নির্যাতনের শিকার এবং গুম,খুন ও হত্যা। এমন হৃদয়বিদারক ঘটনা যেন সন্ত্রাসবাদ ও অপরাধিদের নিত্য দিনের পেশায় পরিণত হয়েছে। গত কয়েকদিন আগে ০৬ আগস্ট গাজীপুর এলাকায় চাঁদাবাজি করার সময় চাঁদাবাজদের ভিডিও ফুটেজ ক্যামেরায় ধারণ করলে দুর্বৃত্তরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।সেই রেশ কাটতে না কাটতেই ১২ আগস্ট বেসরকারি টেলিভিশন ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক কে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনা ঘটে এবং সন্ত্রাসীরা তাকে বেধরক মারধর করে। ঐ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হলেও আসামীদের লোকজন জাহিদুল ইসলাম অনিক-কে বিভিন্ন হুমকী প্রদান করে আসছে। আমরা অবিলম্বে মূলহোতাকে আইনের আওতায় নিয়ে কঠোরতম শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।সেই সাথে দেশ পরিচালনার কাজে দায়িত্বরত প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে সাংবাদিকগণ আরো বলেন, গত ০৫ আগস্ট২০২৪ এর পর হতে সারাদেশে এরকম অহরহ ঘটনা ঘটেছে এবং ঘটে চলছে। সাংবাদিকদের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হোন তাহলে জেনে রাখবেন, সারা বাংলাদেশের সাংবাদিকগণ এক হয়ে বড় ধরনের আলটিমেটাম দিতে বাধ্য হবে।সে সময় কোন জোর আপত্তি করার সুযোগ পাবেন না এবং সারাদেশ অন্ধকারে হাবুডুবু খেতে থাকবে। অতএব,সময় থাকতে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ হান্নান চৌধুরী সভাপতি আশুলিয়া রির্পোটার্স ক্লাব,সাধারণ সম্পাদক ও দৈনিক গণমুক্তি”র স্টাফ রির্পোটার্ মোঃ সাঈম সরকার,সাংগনিক সম্পাদক মোঃ বিপ্লব শেখ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান,মহিলা বিষয়ক সম্পাদিকা নাছিমা আক্তার,এশিয়ান টিভির প্রতিনিধি নাসিম আহম্মেদ,মুভি বাংলা টিভির প্রতিনিধি মোঃ মাহবুবুল আলম মানিক এবং রফিকুল ইসলাম সুজন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন

আপডেট সময় :