ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জনতা ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন-বিক্ষোভ Logo কুড়িগ্রামে অভিযানে ১৭৪ চায়না দুয়ারি ও ৫২ কারেন্ট জাল ধ্বংস Logo দেওয়ানগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আহমদ আলী মহিলা মাদ্রাসা Logo দেওয়ানগঞ্জে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আহমদ আলী মহিলা মাদ্রাসা Logo জলঢাকায় ১২ বছর একই পদে পিডিবিএফ কর্মকর্তা, অনিয়মের অভিযোগ Logo মহেশপুরে মার্কেটে আগুনে ৯ দোকান পুড়ে ক্ষতি প্রায় কোটি টাকা Logo আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম, সদস্য সচিব জয়নাল Logo মাদ্রাসার জমি উদ্ধারের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন Logo দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশি, মুন্সীগঞ্জের রাজিকের বাড়িতে শোকের মাতম Logo নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য

সালথায় বিশেষ অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে

Oplus_131072

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশীয় মাছের প্রজনন ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চক ও মালঞ্চ নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, নদীর বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৪০০ মিটার দীর্ঘ ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা। স্থানীয় লোকজনের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে সেগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী বলেন, নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ সময়োপযোগী। নিয়মিত অভিযান পরিচালিত হলে দেশীয় মাছের উৎপাদন বাড়বে, নদী-জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং জেলেদের মধ্যে আইন মেনে মাছ ধরার প্রবণতা বৃদ্ধি পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে মা মাছ, পোনা ও বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সালথায় বিশেষ অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

আপডেট সময় :