ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

হবিগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আব্দুল নুর বাবুল, হবিগঞ্জ
  • আপডেট সময় : ২০৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন- সারাদেশে যেভাবে সাংবাদিকের উপর হত্যা, নির্যাতন এবং হয়রানি চলছে, সরকার যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় তাহলে সাংবাদিকরা আন্দোলন গড়ে তুলবে। সাংবাদিকরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করবেনা। আমরা স্বাধীনভাবে দূর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লিখেই যাব। আমরা কারো রক্তচক্ষুকে ভয় পাই না।
বক্তারা আরো বলেন – সাংবাদিক তুহিন হত্যাকারীদের উচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যারা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে বনতি বিলম্বের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
এতে উপস্থিত ছিলেন সাংবাদিক রহমত আলী, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর মোঃ আব্দুল কাদির, এশিয়ান টিভির জাহাঙ্গীর রহমান, বাংলাদেশ প্রতিদিনের জাকারিয়া চৌধুরী, সময়ের আলোর জেলা প্রতিনিধি সৈয়দ সালিক আহমেদ, সাংবাদিক আব্দুর নুর বাবুল, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি এম এ রাজা, সাংবাদিক মজিবুর রহমান, আরটিভি’র জেলা প্রতিনিধি সহিবুর রহমান, বিজয় টিভির জেলা প্রতিনিধি ইলিয়াস আলী মাসুক, সাংবাদিক বোরহান উদ্দিন রুহেল, সাংবাদিক মোঃ রুবেল, সাংবাদিক আব্দুল হান্নান চৌধুরী টিপুসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :