ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় সংঘবদ্ধ গরুচোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার Logo মোংলা বন্দরে জেটি নির্মাণে ৪ হাজার কোটি টাকা দেবে চীন Logo অনিয়ম, স্টাফদের দুর্ব্যবহার ও অনিয়মিত চলাচলে অতিষ্ঠ যাত্রীরা Logo নবীনগরে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না-রথযাত্রায় এমপি আব্দুল মান্নান Logo উখিয়ায় ১ কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারীরা Logo দেওয়ানগঞ্জে পানিবন্দী ১৫০ পরিবার পেল শুকনো খাবার Logo শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর Logo রাজশাহীতে বার বার বাসশ্রমিকদের উসকে দিয়ে জনভোগান্তির চেষ্টা Logo গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে এসকাফ জব্দ সহ গ্রেফতার-৩ Logo গোলখালীতে এক কিলোমিটার কাঁচা রাস্তায় চরম জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি

৮ হত্যা মামলা আসামী গোয়েন্দা পুলিশের মশিউর রহমান গ্রেপ্তার

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৫৫৩ বার পড়া হয়েছে

মশিউর রহমান ছবি: সংগৃহীত

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য জানিয়ে বলেন, মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। কোনটাতে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

ডিবি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করবে ডিবি।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরও ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৮ হত্যা মামলা আসামী গোয়েন্দা পুলিশের মশিউর রহমান গ্রেপ্তার

আপডেট সময় :