ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’

গণমুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। এ প্রসঙ্গে রোববার বেইজিংয়ে জাপান দূতাবাসের চিফ মিনিস্টারকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের এক কর্মকর্তা।

মন্ত্রণালয় জানায়, দক্ষিণ চীন সাগর সালিশি রায়ের ১০ বছর পূর্তিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ওই রায়কে সামনে এনে বক্তব্য দেন। পাশাপাশি জাপান কয়েকটি দেশের সঙ্গে এ বিষয়ে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছে। এর জবাবেই বেইজিং আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়।

চীনের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের ঐতিহাসিক দায় থাকলেও তারা কখনো তা স্বীকার করেনি। তাই এ বিষয়ে অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে জাপান নেই।

জাপানের বক্তব্য ও কর্মকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের শাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে বলেও জানায় চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জাপানের উসকানিমূলক আচরণের জবাবে প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় বেইজিং অটল থাকবে।

সূত্র: সিএমজি বাংলা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’

আপডেট সময় :