ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে ঋণের নামে হাজার হাজার কোটি টাকা অর্থপাচারের অভিযোগ এবং ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশিদ আলমের নিয়োগের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে মাগুরা শহরের ইসলামী ব্যাংক শাখার সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার সেক্রেটারি সাঈদ আহমেদ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার নায়েবে আমির মাহবুবুর রহমান, মাগুরা পৌর জামায়াতের আমির আশরাফুল আলম, মাগুরা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও জামায়াত নেতা মাসুদ আলম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম, মহিলা জামায়াতের নেতৃবৃন্দসহ প্রায় ৭০ থেকে ৮০ জন গ্রাহক ও সমর্থক।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে ঋণ বিতরণের আড়ালে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের ব্যাংকিং খাত ও সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর। তারা ব্যাংকটির বিরুদ্ধে চলমান সব ধরনের ষড়যন্ত্র বন্ধ, পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলমকে গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় বক্তারা বর্তমান চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বলেন, গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকিং খাতে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
প্রায় ১৫ মিনিটব্যাপী মানববন্ধন শেষে সকাল ১১টা ৩০ মিনিটে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী ব্যাংকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় :