ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo এক মাসে পাঁচ খুন, বাহুবলের আইন-শৃঙ্খলা নিয়ে শঙ্কিত স্থানীয়রা Logo তেকানীচুকাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান ছামাদ Logo কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন Logo কেশবপুরে তৃষার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশে রিইব Logo মুকসুদপুরে বিশ্ব পরিবেশ দিবসে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি Logo মাদকের পক্ষে তদবিরকারীদেরও গ্রেপ্তারের হুশিয়ারি খায়রুল কবির খোকনের Logo বিএমডিসি নিবন্ধনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডেন্টাল ডিপ্লোমাধারীদের স্মারকলিপি Logo খালিয়াজুরীতে ধনু নদে আবারও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ Logo ইসলামপুরে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা প্রশাসনের ছাতা ও গাছের চারা বিতরণ Logo চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীর চেইন চুরি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা কামরুন নাহার (৬৫) নামের এক রোগীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি হয়েছে। গত বুধবার দুপুরে বহির্বিভাগ টিকিট কাউন্টারে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী কামরুন নাহার চিকিৎসার জন্য নাতনিকে নিয়ে গফরগাঁও হাসপাতালে আসেন। ডাক্তার দেখানোর জন্য হাসপাতালের বহির্বিভাগ কাউন্টারে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ভিড়ের মধ্যে অজ্ঞাত চোর তাঁর গলা থেকে চেইন নিয়ে যায়। টের পেয়ে তিনি কান্নাকাটি শুরু করলেও চোরকে ধরা যায়নি।
কামরুন নাহার বলেন, নাতনিকে চিকিৎসার জন্য ডাক্তরের কাছে আইছিলাম। কিন্তু ভিড়ের মইধ্যে আমার কি সর্বনাশ হইলগো।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল উদ্দিন বলেন, রোগীর ভিড় থাকলে এ ধরনের ঘটনা প্রায় ঘটে। কিন্তু আমরা কি করব।হাসপাতালে জনবল সংকট। তিনি বলেন, আমাদের কাজ সেবা দেওয়া।চোর ধরা আমাদের কাজ নয়।রোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীর চেইন চুরি

আপডেট সময় :