সংবাদ শিরোনাম ::
ঘাটাইলে চায়না জাল বিরোধী অভিযানে ১২০ জাল ধ্বংস
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে আঠারোচূড়া বিলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা।
গতকাল সোমবার (২২ জুন) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি যায়েদ হোছাইন।
আঠারোচূড়া বিলে অবৈধভাবে চায়না জাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের রেনু পোনা নিধন করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন চায়না জাল বন্ধে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত সব জাল পরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে থানা পুলিশ, মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিস জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও রেনু পোনা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।


















