ত্রিশাল পৌরসভার ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা
- আপডেট সময় : ১৬ বার পড়া হয়েছে
২০২৬-২০২৭ অর্থ বছরে ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা ও গণশুনানি করেছে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা।
গতকাল সোমবার (২২ জুন) দুপুরে দায়িত্ব নেওয়ার পর ত্রিশাল পৌরসভা মিলনায়তনে প্রথম বাজেট ঘোষণা করেন ত্রিশাল উপজেলার নির্বাহী অফিসার ও পৌরভার প্রশাসক মোঃ আরাফাত সিদ্দিকী।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১ লাখ ৩৬ হাজার ২৮৭ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৬০ লাখ টাকা।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন, পৌরসভার প্রধান সরহকারী এছহাক আলী প্রমূখ।
বাজেট ঘোষণায় সাংবাদিক ও পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক মোঃ আরাফাত সিদ্দিকী।

















