ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

জাতিসংঘের লক্ষ্য ও আদর্শে চীনের অটল সমর্থন: ওয়াং ই

গণমুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীন সবসময় জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলে এবং জাতিসংঘের কার্যক্রমকে দৃঢ়ভাবে সমর্থন করে। সোমবার বেইজিংয়ে গায়ানার জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি এবং জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদপ্রার্থী ক্যারোলিন রদ্রিগেস-বারকেটের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, চীন সবসময় বিশ্বশান্তির নির্মাতা, বৈশ্বিক উন্নয়নের সহযোগী এবং আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক হিসেবে কাজ করে যাবে। তিনি বলেন, এ বছর জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনঃপ্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি হচ্ছে, যা বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি চীনের দীর্ঘদিনের অঙ্গীকারের প্রতীক।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে নানা সংকট ও চ্যালেঞ্জের মুখে জাতিসংঘের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পরবর্তী জাতিসংঘ মহাসচিব নির্বাচনের প্রসঙ্গে ওয়াং ই বলেন, চীন দায়িত্বশীল ও গঠনমূলকভাবে এই প্রক্রিয়ায় অংশ নেবে। একই সঙ্গে জাতিসংঘ সনদ সমুন্নত রাখবেন, দক্ষতা, নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন করবেন এমন একজন মহাসচিব নির্বাচনের পক্ষে চীন সমর্থন জানায়।

বৈঠকে ক্যারোলিন রদ্রিগেস-বারকেট বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বহুপাক্ষিকতা কোনো বিকল্প নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অপরিহার্য। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এক-চীন নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি চীনের প্রস্তাবিত চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগ এবং বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টারও প্রশংসা করেন।

সূত্র: সিএমজি বাংলা

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতিসংঘের লক্ষ্য ও আদর্শে চীনের অটল সমর্থন: ওয়াং ই

আপডেট সময় :