ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দিনাজপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সেমিনার ও মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি Logo ঝিনাইদহে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo তথ্য অধিকার ব্যবহারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান Logo মির্জা ফয়সল আমীনকে ঠাকুরগাঁও বিএনপি অভিনন্দন Logo পরিচ্ছন্ন ইসলামপুর গড়তে ইউএনওর মতবিনিময় সভা Logo শেরপুরে ট্রলির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo দেওয়ানগঞ্জে নিখোঁজ নারীকে আখাউড়া থেকে উদ্ধার Logo দেওয়ানগঞ্জ মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড Logo পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

জিয়া পরিবার পাচ্ছেন ভিআইপি প্রটোকলসহ সর্ব্বোচ নিরাপত্তা

হালিম মোহাম্মদ
  • আপডেট সময় : ৬৮৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া পরিবার পাচ্ছেন ভিআইপি প্রটোকল এবং সর্ব্বোচ নিরাপত্তা ব্যবস্থা। ইতোমধ্যে সরকার রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর রোডের জোবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাসার সামনে বসানো হচ্ছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যসমেত অস্থায়ী ও নিরাপত্তা চৌকি। নেখানে পর্যাপ্ত নিরাপত্তার উপকরন গোলাবারুদ আগ্নেয়াস্ত্র মেটাল ডিটেক্টর স্থাপন করা হচ্ছে। পাশাপাশি জিয়া পরিবারের সকল সদস্যের চলাফেরার জন্য অভিজাত গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ওই বাসার সকল উপকরন পরিক্ষা নিরীক্ষার পর সচল ও সংস্কার করা হচ্ছে। বাড়ির চর্তুপাশে পর্যাপ্ত সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। যাতে কোনো বিষয়ে নিরাপত্তার বিন্দুমাত্র ঘাটতি না হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের ৪ ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) কে চিঠি দিয়েছে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়। এরপরই ধানমন্ডির বাসায় নিরাপত্তাবিধানসহ আমুল পরিবর্তন করা হচ্ছে।
এদিকে শুক্রবার খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। ওই চিঠিতে বলা হয়, জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া বিদেশে চিকিৎসা শেষে আগামী ৪ মে দেশে ফিরবেন। ডা. জোবাইদা রহমান তাঁর সফর সঙ্গী হিসেবে দেশে আসবেন এবং ধানমন্ডিস্থ তাঁর বাবার বাসায় অবস্থান করবেন। জিয়া পরিবারের সদস্য এবং তারেক রহমানের সহধর্মিণী হিসেবে জোবাইদা রহমানের জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তাঁর ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।ওই চিঠিতে একজন স্বশস্ত্র গানম্যান, গাড়িসহ পুলিশ প্রটেক্টশন, বাসায় পুলিশ পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন করতে বলা হয়েছে। এরপরই ওই বাসার নিরাপত্তাবিধানে কাজ শুরু করা হয়েছে।
দীর্ঘ প্রায় চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে আসছেন খালেদা জিয়ার পুত্রবধূ ও তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে ৫ মে সকালে দেশে পৌঁছাবেন খালেদা জিয়া।
অপরদিকে ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন গাড়িতে চড়বেন। টয়োটা ক্রাউন ব্রা-ের কালো রঙের গাড়িটি এরইমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।
জোবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। এরশাদের সরকার আমলে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতাযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের চাচা। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০০৮ সালে তারেক রহমানে সঙ্গে তিনি লন্ডন চলে যান। বর্তমানে সেখানেই অবস্থান করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিয়া পরিবার পাচ্ছেন ভিআইপি প্রটোকলসহ সর্ব্বোচ নিরাপত্তা

আপডেট সময় :