ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

টেকনাফে ইয়ুথ পিসবিল্ডার ফুটবল টুর্নামেন্টের পর্দা নামলো

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলার, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে,শান্তি, সম্প্রীতি ও সামাজিক সংহতির বার্তা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে মৌলভীবাজার ক্রীড়া মাঠে অনুষ্ঠিত হলো ইয়ুথ পিসবিল্ডার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত ৯ জুন শুরু হওয়া এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১৮ জুন ২০২৬ ইংরেজি তারিখে উৎসবমুখর পরিবেশে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশ (AAB)-এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘যুব শান্তি ও সামাজিক সংহতি’ প্রকল্পের আওতায় স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা ‘শেড’ (SHED) এই টুর্নামেন্টের আয়োজন করে।সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন শেডের কর্মকর্তা মোহাম্মদ আসিফ তাইজুল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজির হোছাইন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেডের পিসবিল্ডিং প্রকল্পের কো-অর্ডিনেটর মোহাম্মদ এরশাদুল ইসলাম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা আর্টক্লাবের সভাপতি ও সাংবাদিক সাদ্দাম হোসেন সাজ্জাদ, মৌলভীবাজার ক্রীড়া পরিষদের সাবেক সভাপতি মাইন উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংবাদিক মাজিবুল হক,সাংবাদিক আবু মুসা।টুর্নামেন্টের প্রথম পর্বে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় হোয়াইক্যং ইউনিয়ন ইয়ুথ পিসবিল্ডার দল এবং উখিয়া উপজেলার থাইংখালী পিসবিল্ডার দল। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ১ গোলের ব্যবধানে জয়লাভ করে হোয়াইক্যং ইউনিয়ন ইয়ুথ পিসবিল্ডার দল ফাইনালে উন্নীত হয়। সেমিফাইনাল ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মাইন উদ্দিন রায়হান।
পরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ইয়ুথ পিসবিল্ডার দল এবং হোয়াইক্যং ইউনিয়ন ইয়ুথ পিসবিল্ডার দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কক্সবাজার জেলার সদস্য ও ম্যাচ রেফারি রনি ফাইনাল খেলা পরিচালনা করেন।ফাইনাল ম্যাচে দুই দলই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন জয় করে নেয়। তবে আক্রমণ ও রক্ষণভাগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে হ্নীলা ইউনিয়ন ইয়ুথ পিসবিল্ডার দল ২-০ গোলের ব্যবধানে হোয়াইক্যং ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।চ্যাম্পিয়ন দলের হয়ে অসাধারণ খেলা উপহার দিয়ে খোকা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার করা প্রথম গোলটি দলের জয়ের ভিত গড়ে দেয় এবং পুরো দলকে উজ্জীবিত করে। ম্যাচ শেষে বিজয়োল্লাসে মেতে ওঠে হ্নীলা ইউনিয়ন ইয়ুথ পিসবিল্ডার দলের খেলোয়াড় ও সমর্থকরা।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী তিনটি দলের খেলোয়াড়দের হাতে মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। পরে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রুবেল ট্রফি গ্রহণ করে প্রতিদ্বন্দ্বী দলসহ সকল খেলোয়াড়কে ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও শান্তির সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে বক্তারা বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য শুধুমাত্র বিজয়ী দল নির্ধারণ নয়; বরং তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং সমাজে শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। খেলাধুলার মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্ব ও সৌহার্দ্য বাস্তব জীবনে প্রয়োগ করে একটি সহনশীল, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।আয়োজকরা জানান, দাতা সংস্থা, সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় তরুণদের সমন্বয়ে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট স্থানীয় যুবসমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।মৌলভীবাজার ক্রীড়া মাঠে অনুষ্ঠিত এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্টেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি তরুণদের ঐক্য, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার এক সফল প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে ইয়ুথ পিসবিল্ডার ফুটবল টুর্নামেন্টের পর্দা নামলো

আপডেট সময় :