ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী Logo পঞ্চগড়ে দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট Logo কাঁঠালিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo বন্যাদুর্গতদের পুনর্বাসনে সরকার কাজ করে যাবে: ত্রাণমন্ত্রী Logo শ্রীপুরে জমি দখল ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন Logo আগামীকাল কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে যোগ দেবেন নাহিদ ইসলাম Logo ৭৩ বছর পর ছোনকা বিদ্যালয়ে বাণিজ্য বিভাগের অনুমোদন Logo নগরকান্দায় ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি এলাকাবাসীর Logo দলিল লেখক মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন Logo ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্পে ৮০ জনের ছানি অপারেশন

টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত ৫ ভিকটিম উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়া থানায় দায়ের হওয়া মানব পাচার ও অপহরণ মামলার পাঁচজন ভিকটিমকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন শিশু-কিশোর এবং দুইজন প্রাপ্তবয়স্ক রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোরশেদ আলম, এএসআই (নিরস্ত্র) সুকান্ত পালসহ পুলিশের একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ব্যাপক অভিযান পরিচালনা করে।চকরিয়া থানায় দায়ের হওয়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/৯/১০ ধারার মামলার (মামলা নং-১৪/২৪১, তারিখ ৮ জুন ২০২৬) তদন্তের অংশ হিসেবে পরিচালিত অভিযানে সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকা থেকে পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়।উদ্ধারকৃতরা হলেন— ইসাদুল হোছাইন সামিম (১৫), মো. মাহিম (১৩), মো. শহিদ হোছন (১৪), হেফাজ উদ্দিন শিপাত (২৩) এবং মো. নুরুল আমিন (২৭)। তাদের মধ্যে প্রথম তিনজন চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকার বাসিন্দা এবং অপর দুইজন বমু বিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার বাসিন্দা।পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমদের অবস্থান শনাক্ত করা হয় এবং নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।টেকনাফ মডেল থানা জানিয়েছে, মানব পাচার ও অপহরণের সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে পুলিশের অভিযানে অপহৃত ৫ ভিকটিম উদ্ধার

আপডেট সময় :