ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টেকনাফে মাদক মামলার আসামি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ সলিম উল্লাহ (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। মঙ্গলবার (১৯ মে) র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রামের লোহাগাড়া থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি টেকনাফের সাবরাং এলাকায় অবস্থান করছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে গত ১৮ মে রাত ৮টা ১০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।গ্রেফতারকৃত সলিম উল্লাহ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরান পাড়া এলাকার মৃত আনোমিয়ার ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রয়েছে। মামলাটির জিআর নং- ৩৩৬/২০২১ এবং মামলা নং- ৩৫(৭)২০২১। উক্ত মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।রায় ঘোষণার পর থেকে সলিম উল্লাহ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে মাদক মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় :