ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

বারির নতুন মহাপরিচালক হলেন ড. মঞ্জুরুল কাদির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৩৬ বার পড়া হয়েছে

কৃষিবিজ্ঞানী ড. মো. মঞ্জুরুল কাদির

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিজ্ঞানী ড. মো. মঞ্জুরুল কাদির। কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে তিনি বারির তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মঞ্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) পদে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তেলবীজ ফসলের (রেপসিড ও চিনাবাদাম) প্রজননবিষয়ক গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

গবেষণা ও পেশাগত কাজের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন। দেশি-বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতেও তার গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ড. মঞ্জুরুল কাদির ১৯৬৮ সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বারির নতুন মহাপরিচালক হলেন ড. মঞ্জুরুল কাদির

আপডেট সময় :