ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬ Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি

তারাকান্দায় যুবক খুন

মোঃ আলমগীর হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ২৫৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের তারাকান্দায় ফিসারীর পাড় এবং সংলগ্ন ধানক্ষেতের আইল থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের হাত-পা বাঁধা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ । রফিকুল ইসলাম উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি নয়াপাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।
গতকাল সোমবার ভোরে ভালকি নয়াপাড়া গ্রামের জনৈক নূরুল হকের ফিসারী এবং সংলগ্ন ধানক্ষেতের মাঝের আইল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম(৪০) বলেন-৩১ আগষ্ট (রোববার) দিনগত রাত ৯ টায় বাড়ীর পার্শ্ববর্তী জনৈক শফিকুলের দোকানের কথা বলে বাড়ী থেকে বের হয় রফিকুল।এরপর থেকে আর তাঁর কোন খোঁজ মিলছিলনা।এদিকে রাত বাড়তে থাকলে স্বজনরা রফিকুলকে খুঁজতে বের হয়।এ সময় স্বজনরা বাড়ী থেকে শফিকুলের দোকানের দিকে যাওয়ার পথে রফিকুলর জুতা এবং টর্চলাইটটি পড়ে থাকতে দেখতে পান।এরপর ভোররাত ৩ টার দিকে দোকানের পিছনে নূরুল হকের ফিসারীর পাড় এবং ধানক্ষেতের আইলে হাত-পা বাঁধা অবস্থায় রফিকুলের মরদেহটি দেখতে পান।পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ সময় তিনি আরও বলেন-আমার ভাইকে গলায় ফাঁস দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে এবং শরীরের নিন্মাংশে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছে।অন্য কোথাও হত্যা করে আমার ভাইয়ের মরদেহটি এখানে এনে ফেলে রাখা হয়েছে বলে মনে হয়।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান বলেন-রফিকুলের মরদেহ পাওয়ার খবর পেয়ে,আমার নেতৃত্বে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে আনার পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।এতে মরদেহের গলায় মুখের বা পাশে রক্তাক্ত কাটা জখম ছিল।অন্য কোথাও হত্যার পরে এখানে এনে মরদেহটি ডাম্পিং করা হয়েছে বলে মনে হচ্ছে।এখন পর্যন্ত হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।অভিযান চলছে।থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারাকান্দায় যুবক খুন

আপডেট সময় :