ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

ত্রিশালে ইসলামী আন্দোলনের জনসভা কাল

এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ২১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) ত্রিশালে জনসভা আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
ত্রিশাল উপজেলার সিএন্ডবি মাঠে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. নাসির উদ্দিনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ইব্রাহীম খলিল জানান, জনসভাকে সফল করতে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ প্রতিটি ওয়ার্ডে দাওয়াতি কার্যক্রম চলছে। জনসভার নিরাপত্তার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করেব। এছাড়াও জনসভাকে সফল করতে প্রতিটি শাখায় মতবিনিময় ও প্রচারণা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ত্রিশালে ইসলামী আন্দোলনের জনসভা কাল

আপডেট সময় :