ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

দুদিনের মধ্যে ১,৬০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৬৪২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমাদানি করছে সরকার। প্রথম ধাপে দুদিনের মধ্যে ১ হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে। অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানিতে যে ঘোষণা নিষেধাজ্ঞা দিয়েছে ভারত, সেই ঘোষণার সঙ্গে বাংলাদেশের চুক্তির কোনো সম্পর্ক নেই বলে জানালেন, বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

ভারতের নিষেধাজ্ঞার ব্যাপারে বাণিজ্য প্রতিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন, ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে বাংলাদেশে পেঁয়াজ আমদানির যে চুক্তি তার কোনো সম্পর্ক নেই। প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের আসার সকল প্রক্রিয়া সম্পন্নর পর ট্রেনে লোডিং হচ্ছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আশা করছেন দু’দিনের মধ্যে চুয়াডাঙ্গা দর্শনা বন্দর দিয়ে দেশে আসবে পেঁয়াজের প্রথম চালান।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে রপ্তানির ওপর ন্যূনতম মূল্যের বিধিনিষেধ দিয়েছিল ভারত সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

৮ ডিসেম্বর ভারত হঠাৎ করেই ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এতে দেশের বাজারে দাম বাড়তে থাকে পণ্যটির। সে সময় দেশে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় কেজিতে ১৬০ ও দেশি পেঁয়াজ বিক্রি হয় ১৮০ টাকায়।

পরবর্তিতে গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশসহ ৬ দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির ঘোষণা দেয় ভারত। ভারতীয় সংবাদমাধ্যমে বলছে, এসব দেশে সরকারি পর্যায়ে জিটুজি প্রক্রিয়ায় রপ্তানি করা হবে পেঁয়াজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুদিনের মধ্যে ১,৬০০ মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় :