ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক Logo দীর্ঘদিনের জনসম্পৃক্ততা নিয়ে চেয়ারম্যান পদে আসছেন মোঃ কাবিল উদ্দিন Logo বান্দরবানে শুরু হলো জাতীয় ফল মেলা Logo বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধের পথে Logo সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ Logo দিনাজপুরে পুষ্টি কার্যক্রম সমন্বয়ে মিউনিসিপ্যালিটি লেভেল মাল্টি-সেক্টরাল নিউট্রিশন কো-অর্ডিনেশন কমিটি (এমএলএমএনসিসি)’র কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত Logo লোহাগাড়ায় ধান সংগ্রহে অনিয়ম, ন্যায্যমূল্য থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা Logo টেকনাফ ৩০৩ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক Logo টেকনাফে ২১ হাজার পিস ইয়াবা জব্দ Logo রামুতে ৭২ শিক্ষকের পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

দেওয়ানগঞ্জে ভারতীয় পণ্য জব্দ

জামালপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৩৫ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমারের চর এলাকার ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ অভিযান চালানো হয়।অভিযানে পাথরের চর বিওপির বিজিবি সদস্যরা অংশ নেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। পণ্যগুলোর বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া রয়েছে।জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন- সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জে ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় :