ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ব্যক্তিগত বেতন থেকে চার শহীদ পরিবারকে ভাতা দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo আদমদীঘিতে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo শেরপুরকে ক্যাশলেস স্মার্ট টাউন গড়তে পূবালী ব্যাংকের র‍্যালি Logo ঠাকুরগাঁও হাসপাতালে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo ডিমলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উপকরণ ও সহায়তা বিতরণ Logo নান্দাইলে সীমানা প্রাচীর নির্মাণে বিদ্যালয়ের জমি হারানোর অভিযোগ Logo কাঁঠালিয়ায় ১০ কিলোমিটার সড়কের বেহাল দশা, দুর্ভোগে তিন উপজেলার মানুষ Logo সুবর্ণচরে প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ Logo বড়লেখায় চুরি যাওয়া শার্ট উদ্ধার, গ্রেপ্তার ৬ Logo কেশবপুরে ফল মেলা, ফল চাষ সম্প্রসারণের আহ্বান

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী মডেল থানা পুলিশ ২১ কেজি গাঁজাসহ আব্দুল্লাহ আল ফয়সাল নামে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে। গতকাল বুধবার ২২ জুলাই বিকেলে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার পুরাতন লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃত আব্দুল্লাহ আল ফয়সাল উল্লেখিত এলাকায় একটি ট্রলি ব্যাগ নিয়ে ঘোরাফেরা করার সময় বিষয়টি পুলিশের সন্দেহ হলে তার ব্যাগটি তল্লাশি করে এবং তার ব্যাগ থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। ধৃত আব্দুল্লাহ আল ফয়সাল একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে। আব্দুল্লাহ আল ফয়সাল এর বাড়ি কুমিল্লার জেলা মনোহরগঞ্জ থানার কাউতলা গ্রামে। তার পিতার নাম মিজানুর রহমান। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আব্দুল্লাহ আল ফয়সাল এর বিরুদ্ধে ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ২১ কেজি গাঁজাসহ ভুয়া বিজিবি সদস্য আটক

আপডেট সময় :