সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধান
- আপডেট সময় : ১৩৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন একই ইউনিয়নের লক্ষনপুর গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, বাড়ির পাশে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে খোকনের ওপর পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার অনুমতির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।
















