ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

পরিবহন ধর্মঘট স্থগিত, সিলেট রুটে বাস চলছে

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে চলমান বিরতিহীন বাস পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এর ফলে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট বাইপাস সড়কে পুনরায় বাস চলাচল শুরু হবে। তবে আপাতত হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিবহন মালিক-শ্রমিক নেতারা এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে টানা দুই দিন ধর্মঘটের কারণে হবিগঞ্জ থেকে সিলেট, মৌলভীবাজারসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, চাকরিজীবী, শিক্ষার্থী ও রোগীরা।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি মৌলভীবাজারের শেরপুর এলাকায় হবিগঞ্জের বিরতিহীন বাস আটকে শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রথমে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলেও দাবির কার্যকর সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।
ধর্মঘট চলাকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বাস চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
পরিবহন নেতারা জানান, আপাতত সিলেট রুটে বাস চলাচল স্বাভাবিক করা হলেও মৌলভীবাজার রুটের সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ সোহেল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আসন্ন ঈদের পর আবারও কঠোর কর্মসূচি ও ধর্মঘটের পথে যেতে বাধ্য হবেন তারা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সভাপতি মোঃ ফজলুর রহমানসহ মালিক-শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবহন ধর্মঘট স্থগিত, সিলেট রুটে বাস চলছে

আপডেট সময় :