ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘খেলাধুলাই পারে সীমান্তের দেয়াল ভাঙতে’: প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয়ের আহ্বান Logo ‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু Logo সুবর্ণচরে মৎস্য প্রজেক্ট দখল ও মাছ লুটের অভিযোগ, মানববন্ধনে বাধার দাবি Logo বৈরী আবহাওয়ায় সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের Logo বন্ধ পাটকল ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী Logo কাঁঠালিয়ায় মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত Logo ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র‍্যালি Logo জনবল সংকট ও দালালচক্রে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

বনানীর সড়ক অবরোধ সিএনজি চালকদের

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১৯৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি চেয়ে বনানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সিএনজি অটোরিকশার চালকেরা। সকাল থেকে শুরু হওয়া আন্দোলন এখনো শেষ হয়নি। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে বিকেলে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, সিএনজি অটোরিকশার চালকরা এখনো রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন। তারা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন না। প্রথমে তারা রাস্তার দুই লেনে আন্দোলন করছিলেন, আমরা এক লেন থেকে সরিয়ে দেওয়ার পর এখন তারা এক লেন দখল করে আন্দোলন করছেন। তাদের আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে চালকদের সরিয়ে দিতে পুলিশ কিছুটা চড়াও হয়। এতে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন চালক আহত হয়েছেন বলে জানা গেছে। এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে সিএনজি চালকরা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. জিয়াউর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সিএনজি অটোরিকশার চালকেরা বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখান। সাড়ে ১২টার দিকে তারা সড়কে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের সংগঠন ঢাকা-সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক ঐক্যজোট বলছে, তাদের গাড়ি ঢাকা জেলায় নিবন্ধিত হলেও মহানগরীতে চলাচলের সুযোগ পায় না। জেলার অন্যস্থানের মতো নগরে চলাচলের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসা হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বনানীর সড়ক অবরোধ সিএনজি চালকদের

আপডেট সময় :