ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বর্জ্য ব্যবস্থাপনায় কেশবপুর পৌরসভার প্রশিক্ষণ কর্মশালা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় যশোরের কেশবপুর পৌরসভার কনজারভেন্সি শাখার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ জুন ২০২৬) সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কেশবপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর অর্থ ব্যবস্থাপনা বিষয়ক আঞ্চলিক সমন্বয়কারী মো. জিনারুল ইসলাম এবং আইইউজিআইপি প্রকল্পের কমিউনিটি পার্টিসিপেশন স্পেশালিস্ট তৌফিক মহিউদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর পৌরসভার পৌর নির্বাহী (সচিব) আবুল ফজল মো. এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী আলী হায়দারসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিকল্প নেই। পরিচ্ছন্নতাকর্মীরাই নগর পরিচ্ছন্ন রাখার অগ্রযোদ্ধা। তাদের দক্ষতা বৃদ্ধি এবং সচেতনতা তৈরির মাধ্যমে পৌরসভার সেবার মান আরও উন্নত হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে কেশবপুরকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে পৌর নির্বাহী (সচিব) আবুল ফজল মো. এনামুল হক বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কৌশল সম্পর্কে ধারণা লাভের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগালে পৌরসভার স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল হবে। জনগণকে সম্পৃক্ত করে একটি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে নগর ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং নিরাপদ অপসারণের বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণে কেশবপুর পৌরসভার কনজারভেন্সি শাখার কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বর্জ্য সংগ্রহ, পরিবহন, পৃথকীকরণ, পুনর্ব্যবহার ও পরিবেশসম্মত ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গঠনে বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে কেশবপুর পৌরসভার প্রশিক্ষণ উদ্বোধন।
এলজিইডির আইইউজিআইপি প্রকল্পের আওতায় কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্জ্য ব্যবস্থাপনায় কেশবপুর পৌরসভার প্রশিক্ষণ কর্মশালা

আপডেট সময় :